1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

৩ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালের দাবীতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার সকল উপজেলা ও পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও সংসদ সন্তান কমান্ডের আয়োজনে রোববার দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মো. মাহমুদুল হক (এনডিসি)।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আকবর, সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেছের আলী, গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, পীরগঞ্জের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি হামিদুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান সোহেল, সদস্য মেহেদী হাসান রিগ্যান, সজিবুর রহমান সজিব, পলাশবাড়ী উপজেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক ওয়ারেছুর রহমান প্রধান মন্টু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন, পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য শেখ শামছুজ্জোহা হিটু।

বক্তারা মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালসহ ১১দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সরকারের হস্তক্ষেপ কামনা করে ও অত্র এলাকায় মুক্তিযোদ্ধা স্বপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে গাইবান্ধা – ৩ আসনে বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল অবঃ মাহমুদুল হক এনডিসি কে নৌকা মার্কার প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদানে আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft