
“হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত” ও “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ইন স্কুল প্রকল্পের সহযোগিতায় আজ রোববার সকালে একটি বিশাল র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী ও এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ইন স্কুল প্রকল্পের পরিচালক রেজাউল করিম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান।