1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া’

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

‘সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মস্কো’- রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন। এর আগে শুক্রবার পরমাণু চুক্তিটি বহাল রাখতে জাতিসংঘে এক ভোটাভুটিতে রাশিয়ার চেষ্টা ব্যর্থ হয়। খবর রয়টার্স’র।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের অস্ত্র নিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের উপ-প্রধান আন্দ্রেই বেলোসভ বলেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমি নিশ্চিত করে বলছি যে, রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আমরা আমাদের মাতৃভূমি, সার্বভৌমত্ব, আমাদের অঞ্চল, আমাদের নীতি, এবং মূল্যবোধ রক্ষায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ এনে বলেন, এই হুমকি মোকাবেলায় রাশিয়া প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রও যুদ্ধের প্রস্ততি নিচ্ছে উল্লেখ করে আন্দ্রেই বেলোসভ বলেন, এজন্যই যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাচ্ছে।

রাশিয়া শুক্রবার ১৯৩ দেশের জাতিসংঘের সাধারণ পরিষদের অস্ত্রনিরোধ কমিটিতে চুক্তিটি বহাল রাখার জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ অক্টোবর। এরপর রাশিয়া সদস্য দেশগুলোকে ভোট দেওয়ার আহবান জানায় এই ইস্যুতে যে কমিটি খসড়া প্রস্তাবটি গ্রহণ করবে কিনা।

কিন্তু এর পক্ষে ৩১ এবং বিপক্ষে ৫৫ দেশ ভোট দেয়। ৫৪ টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদ পদক্ষেপ না নিলে রাশিয়া নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হবে বলে জানিয়েছে। উল্লেখ্য, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র আর ততকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি (আইএনএফ) স্বাক্ষরিত হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft