1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মালদ্বীপকে ৯ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

মালদ্বীপের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশের কিশোররা। জিতেছে ফেবারিটদের মতোই। দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের লড়াইয়ে শনিবার মালদ্বীপের জালে গুনেগুনে ৯ গোল দিয়েছে বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে, সেই সঙ্গে নিশ্চিত হয়েছে নেপালেরও শেষ চারে খেলা।

মালদ্বীপ প্রথম ম্যচে ৪-০ গোলে হেরেছিল নেপালের কাছে। দুই ম্যাচে ১৩ খোল খেয়ে শূন্য হাতেই বিদায় নিলো দ্বীপ দেশটির কিশোর ফুটবলারদের।

ম্যাচ শুরুর পরই বোঝা গিয়েছিল মালদ্বীপকে গোলের মালা পড়াবে উচ্ছ্বাস-রাসেলরা। হয়েছেও তাই। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো ৫ গোল করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের বড় জয়ে বড় অবদান ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাসের। তিনি একাই করেছেন ৪ গোল। জোড়া গোল করেছেন রাসেল আহমেদ ও বদলি মিডফিল্ডার আশিকুর রহমান। একটি গোল অধিনায়ক মেহেদী হাসানের।

একের পর এক আক্রমন করে ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ১১, ২০ ও ২৩ মিনিটে গোল করে নিহাত জামান উচ্ছ্বাস হ্যাটট্রিক পূরণ করেন। বিরতির আগে মুহুর্তে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক মেহেদী হাসান। উচ্ছ্বাস নিজের চতুর্থ গোল করেন দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই।

দ্বিতীয়ার্ধের ৫ গোলের দুটি করেন রাসেল আহমেদ ৪৭ ও ৬৬ মিনিটে এবং দুটি করেন আশিকুর রহমান ৮০ মিনিটে ও ইনজুরি সময়ে।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার নেপালের বিরুদ্ধে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft