1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ইহুদী উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৮

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গ শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৮জন নিহত হবার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে পিটসবার্গের ইহুদী সম্প্রদায়ের সাবাত সার্ভিস নামে একটি অনুষ্ঠানে এক বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এতে তিনজন কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন। পরে বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই ইহুদী সম্প্রদায়ের লোক। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদীদের এক উপাসনালয়ে গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে।

নগরীর কর্তৃপক্ষ জানাচ্ছেন, সাইনাগগের ভেতরে একাধিক মানুষ হতাহত হয়েছে। অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, অন্তত আটজন নিহত হয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।

বন্দুকধারীকে একজন দাড়িওয়ালা শ্বেতাঙ্গ বলে বর্ণনা করা হচ্ছে।

একজন রিপোর্টার ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন বন্দুকধারী এই বলে চিৎকার করছিল যে- সব ইহুদীকে মরতে হবে।

সাইনাগগের ভেতরে আরও কেউ আছে কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বিশেষ দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে।

এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো বোমা নিয়ে উত্তেজনা চলছে। মাত্র গতকালই ঐ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft