1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

৪ স্ত্রীকে তালাক দিয়ে পঞ্চম বিয়ে করতে এসে ধরা খেলেন ইসমাইল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

একে একে চারটি বিয়ে করেন ইসমাইল হোসেন। বিয়ের পর সে সব স্ত্রীকে একে একে তালাক দেন তিনি। এরপর পঞ্চম বিয়ে করতে এসে ঘটল বিপত্তি। বিয়ের আয়োজনও প্রায় সম্পন্ন, তাও আবার ১৫ বছর বয়সী এক কিশোরীকে জোর করে ধরে এনে।

এমন সংবাদ পেয়ে বিয়ের অনুষ্ঠানে সময় মতো হাজির হলেন দিনাজপুরের বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর। এরপর ঘটনাস্থলে সাক্ষ্য প্রমাণ শেষে বাল্যবিবাহ নিরোধ আইন বর ইসমাইল হোসেনের ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন (৩৩) ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের হাসিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৩৩ বছর বয়সী ইসমাইল হোসেন ইতিমধ্যেই ৪টি বিয়ে করে চার স্ত্রীকেই তালাক দিয়েছেন। তালাকের পর গত বুধবার চতুর্থ স্ত্রীকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাবার বাড়িতে রেখে আসে ইসমাইল। স্ত্রীকে রেখে সঙ্গে নিয়ে আসেন চতুর্থ স্ত্রীর গর্ভে জন্ম নেয়া ১৪ মাস বয়সী এক শিশু কন্যাকে। তবে এখনও মায়ের জন্য কান্না থামেনি সেই ১৪ মাস বয়সের শিশুটির।

স্থানীয়রা আরও জানায়, সেই শিশুটির কান্না না থামতেই গত বৃহস্পতিবার ইসমাইল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুয়া ইউনিয়নের পিপলডাঙ্গী গ্রাম থেকে জোর করে ধরে নিয়ে আসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে। শুক্রবার দুপুরে সেই কিশোরীকে জোরপুর্বক বিয়ের আয়োজন চলছিল দিনাজপুরের বিরল উপজেলার হাসিলা গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে।

পরে জুম্মার নামাজের পর যেই মুহুর্তে কলমা পড়ে জোরপুর্বক বিয়ে করা হবে ওই কিশোরীকে। ঠিক সেই মুহুর্তে বিয়ের অনুষ্ঠানে হাজির বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর। সবকিছু যাচাই-বাছাই করে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম রওশন কবীর।

এরপর সাক্ষ্য প্রমাণ শেষে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারা মতে বর ইসমাইল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর জানান, বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেয়া হয়েছে। দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আইনের ধারায় এটিই প্রথম রায় বলে জানান ইউএনও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft