1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহন যোগ্য করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন——সহকারী নির্বাচন কমিশনার কবিতা খানম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহন যোগ্য করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

আগামী নির্বাচনে ইভিএম ব্যাবহার হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন – ইতোপুর্বে ইভিএম ব্যাবহারে আশানুরুপ সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইভিএম এর ব্যাবহার করা হতে পারে বলে তিনি জানান। এবারের নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে কিনা এমন প্রশ্নের কবিতা খানম বলেন নির্বাচন কমিশন মনে করলে অবশ্যই সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে রংপুর ফেরার পথিমধ্যে পলাশবাড়ী উপজেলা সদরের নিজ বাসভবন ছালেহা প্লাজায় যাত্রা বিরতি কালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম, ওসি তদন্ত মোস্তাফিজার রহমান, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, প্রেসক্লাব সভাপতি মো.মন্জুর কাদির মুকুল,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ, আশরাফুজ্জামান সরকার ও ফজলার রহমান । এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন কমিশনার কবিতা খানম পলাশবাড়ীতে পৌছেলে উপজেলা প্রশাসন ,থানা পুলিশ ,উপজেলা নির্বাচন অফিস ,পলাশবাড়ী আর্দশ কলেজ, পবনাপুরে মহিলা কলেজের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft