1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

গাইবান্ধা-৩ আসনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতের ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনু্ষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) গুরুত্বপূর্ণ এ আসনটিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

আজ শুক্রবার বিকেলে তিনি পলাশবাড়ী উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের সাথে নৌকা প্রতীকে প্রার্থনা করে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এতদাঞ্চলের মানুষ হিসেবে অবহেলিত এই দুই উপজেলার মানুষের সাথে নিজকে আন্তরিকভাবে সম্পর্কিত করতে দীর্ঘদিন থেকেই তিনি তৃণমূল পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। এমনকি বিগত দুই নির্বাচনেও তিনি আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালিয়েছেন। তদুপরি একাদশ জাতীয় সংসদে নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তিনি গোটা এলাকা জুড়েই নৌকা মার্কার পক্ষে ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছেন। পলাশবাড়ী-সাদুল্লাপুরের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ ছাড়াও তিনি নানাভাবে কাজ করে চলেছেন। তাঁর এই নির্বাচনী তৎপরতায় পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে মানুষের সমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

উল্লে¬খ্য, গত দুই সপ্তাহে নির্বাচনী প্রচারনায় তিনিসহ তার সমর্থকরা মোটর সাইকেলের বহর নিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসা-প্রতিষ্ঠান এবং সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এছাড়া তিনি পল্লী অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে এবং পলাশবাড়ী-সাদুল্লাপুরে আর্থ-সামাজিক উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে পলাশবাড়ী-সাদুল্লাপুরের সর্বস্তরের ভোটারদের আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft