1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ভারতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। শুক্রবার দিল্লিতে একটি প্রতিবাদ বিক্ষোভ থেকে তাকেসহ বিরোধী অনেক প্রবীণ নেতাকে আটক করে পুলিশ।

এনডিটিভি খবর দিয়েছে, দিল্লিতে ক্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই-এর প্রধান কার্যালয়ের সামনে বিশাল এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিরোধী দলগুলো।

মোদি প্রশাসন প্রতিষ্ঠানটিকে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে বাধা দিচ্ছে বলে দাবি করেন বিরোধী নেতারা।

সিবিআই প্রধান অলোক বর্মার অপসারণের প্রতিবাদে সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মিছিল বের করে। মিছিলটিকে সিবিআই সদর দপ্তরের ৫০০ মিটার দূরেই আটকে দেয় পুলিশ।

পরে লোধি রোড পুলিশ থানায় গিয়ে প্রতীকী গ্রেপ্তার বরণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির মতোই প্রতীকী গ্রেপ্তার বরণ করেন অশোক গেহলট, প্রমোদ তিওয়ারি, আহমেদ প্যাটেলের মতো প্রবীণ নেতারা।

এদিন টুইট করে কংগ্রেস সভাপতির আটকের খবর দেন দলীয় নেতা রণদীপ সুর্যওয়াল। তিনি লেখেন, সিবিআই সদর দপ্তরের বাইরে রাহুল গান্ধীসহ যেসব কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের আটক করা হয়েছে।

শুক্রবার গোটা দেশেই কংগ্রেস কর্মীরা সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। কিন্তু, দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভে রাহুল গান্ধীর যোগদান তাতে অন্যমাত্রা এনে দেয়। কংগ্রেস কর্মীরা আরও উজ্জীবিত হয়ে যায়।

আন্দোলনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রাহুল। সিবিআই কর্মকর্তার অপসারণ নিয়ে মোদিকে খোঁচা মেরে তিনি বলেন, ‘চৌকিদার, চোর হ্যায়।’

এদিন কংগ্রেস কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সিবিআই সদর দপ্তরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতে বাধা দেয় পুলিশ৷ পুলিশের ব্যারিকেডের ওপর রাহুলকেও উঠে পড়তে দেখা যায়।

পরে রাহুল সেখানেই বসে পড়েন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি দেশের সব সংস্থাকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft