1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মোবাইল নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রোকন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই স্বপন (২২) পলাতক রয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জে শহরের পুরনো ভাঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকন সিরাজগঞ্জ শহরের পুরনো ভাঙ্গাবাড়ি এলাকার আকতার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্বপন ও তার ভাই রোকন নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে তারা একটি মোবাইল চুরি করে।

বুধবার রাত ১১টার দিকে চুরি করে আনা মোবাইল হারিয়ে যাওয়ায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft