1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৮১ বার পড়া হয়েছে

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা শুধু মুখে আন্দোলনের কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই করতে পারে না। ‘ঈদের পর আন্দোলন’ করতে করতে করতে ১০ বছর চলে গেলো, কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না।

বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও ঐক্যফ্রন্টবিরোধী গণসংযোগ এবং পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড, খুনি-সন্ত্রাসীদের দল। তারা বঙ্গবন্ধু কন্যাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বারবার হত্যার চেষ্টা করেছে। তাদের ওপর মানুষের কোনো আস্থা নেই। তাদের দলের চেয়ারপারসন কে? পলাতক নেতাকে দেশের লোকজন বিশ্বাস করে না। ধানের শীষ, এখন পেটের বিষ, লোকে বলে সাপের বিষ।

বিএনপিকে নালিশ পার্টি বলে অভিহিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে শুধু আন্দোলনের কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই নাই তাদের। রোজার ঈদ, কোরবানির ঈদ করতে করতে ১০ বছর চলে গেছে। আন্দোলন হয়েছে? কোন ঈদের পর আন্দোলন তারা নিজেরাই জানে না।

বিএনপি কথায় কথায় মিথ্যা বলে- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে হঠাৎ করে তারা এক ভুয়া খবর দিলো। জাতিসংঘের মহাসচিব (আন্তোনিও গুতিয়েরেস) নাকি চিঠি লিখে বিএনপিকে দাওয়াত করেছে। কিন্তু স্যুট-কোর্ট পরে মির্জা ফখরুল জাতিসংঘে গিয়েও দেখা করতে পারেননি তার সঙ্গে।

অনুষ্ঠানে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল গণির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft