1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ওবামা ও হিলারি ক্লিন্টনের ঠিকানায় পাঠানো বোমা উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে চাঞ্চল্য

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে চিঠিতে বোমা পাঠানো হয়েছে বলে মার্কিন সিক্রেট সার্ভিস-এর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে দু’টি প্যাকেট তারা ইতিমধ্যেই আটক করেছে।

নিউ ইয়র্কের শহরতলি ওয়েস্টচেস্টার কাউন্টিতে বাড়ি রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী তথা আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। তবে ক্লিন্টন দম্পতির বাড়ির কোথায় বোমাটি উদ্ধার হয়েছে তা জানা যায়নি।

দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ক্লিন্টনের বাড়ির চিঠিপত্র খতিয়ে দেখার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের কর্মীই সেটি উদ্ধার করেন। অন্য দিকে বারাক ওবামার ওয়াশিংটন ডিসির ঠিকানায় পাঠানো প্যাকেটটি মঙ্গলবার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা।

পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবারই একই ধরনের একটি বোমা উদ্ধার হয়েছিল ধনকুবের সমাজসেবী জর্জ সোরস-এর বাড়ি থেকে। সোরসের বাড়ি নিউ ইয়র্কের উত্তর শহরতলিতে। বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার বাড়ি থেকে যে বোমাটি উদ্ধার হয়েছিল সেটি ছিল, বিস্ফোরক ভর্তি একটি ছ’ইঞ্চি পাইপ। তবে কেন ওই বোমা রাখা হয়েছিল তা স্পষ্ট নয়।

কঠোর নিরাপত্তার মধ্যেও কী ভাবে কারা বোমা রেখে গেল, সে সম্বন্ধে এখনও বিশদ জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক বিস্ফোরক প্যাকেট জব্দ করা হয়েছে।

এফবিআই বলছে, নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে হিলারি ক্লিনটনের বাড়ির ঠিকানায় একটি সন্দেহজনক প্যাকেট পাঠানো হয় ২৩ অক্টোবর।

এর পর বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করা হয়।

ডাকযোগে আসা চিঠির নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় এই প্যাকেটগুলো বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ করা হয়, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

ওবামা বা মিসেস ক্লিনটন – কেউই পার্সেলগুলো গ্রহণ করেন নি, বা তাদের কোন বিপদ হবার ঝুঁকি তৈরি হয় নি।

এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এর দুদিন আগেই নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানোর ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft