1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সাঘাটায় ‘ত্রিমোহনী ঘাট যুদ্ধে’ শহীদ ১২ মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে ১৯৭১ সালের ২৪ অক্টোবর পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ‘ত্রিমোহনী ঘাট যুদ্ধে’ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আজ ২৪ অক্টোবর বুধবার সকালে দলদলিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব সামছুল আলম। আরও অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আফতাব হোসেন দুদু, নাজিম উদ্দিন, আব্দুল জলিল তোতা, আবু বক্কর সিদ্দিক, আজাহার আলী, নাজমুল হুদা দুদু, আব্দুল হামিদ সরকার বাবু, শাহ মো. মোখলেছুর রহমান, নাছিরুল আলম স্বপন, দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য,একাত্তরের এ দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘণ্টাব্যাপী সম্মুখযুদ্ধে শহীদ হন ১২ মুক্তিযোদ্ধা আর ২৩ পাকিস্তানি সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।

শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- ফুলছড়ির শহিদুল্লাহ, হাবিবুর রহমান, সাঘাটার আনছার আলী, আ. হাই, লালমনিরহাটের হাতিবান্ধার আহম্মদ আলী, প্রভাত চন্দ্র, ভরত চন্দ্র, বোঁচারাম দাস, ধনঞ্জয়, গাইবান্ধা সদরের হামিদুল হক মধু, পাবনার আ. হাই এবং হাবিবুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft