1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বিশ্বের সবচেয়ে ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এরদোগান প্রথম

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ‘World’s 500 Most Influential Muslims’ এর ২০১৯ সালের সংস্করণে প্রথম স্থান অর্জন করেছেন।

জর্ডান ভিত্তিক রাজকীয় ইসলামিক কৌশল-জ্ঞান অধ্যয়ন কেন্দ্র নামক একটি সংস্থা প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের তালিকা প্রকাশ করে থাকে।

সংস্থাটির প্রকাশিত ‘World’s 500 Most Influential Muslims’ এ বলা হয়েছে, ২০১৪ সালের আগস্ট মাসের নির্বাচনে বিজয়ী এরদোগান দেশটির সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ৫২.৫ শতাংশ ভোট পেয়ে তার ক্ষমতাকে আরো বেশী পাকাপোক্ত করেন।

‘World’s 500 Most Influential Muslims’ এর মতে, এরদোগানের সময়ে তুরস্ক ‘সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বিশ্বে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে উদয় হয়েছে।’

রাজকীয় ইসলামিক কৌশল-জ্ঞান অধ্যয়ন কেন্দ্রের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এরদোগানের নেতৃত্বে তুরস্ক তার প্রতিবেশী সাতটি দেশের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক। এর মধ্যে বিশেষভাবে গ্রীসের কথা উল্লেখযোগ্য। একই সাথে তুরস্কের প্রতিবেশী কৃষ্ণ সাগরের তীরের দেশসমূহের সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে তুরস্ক কাজ করে যাচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘আফ্রিকা মহাদেশে তুরস্ক অন্তত ২০ টি দূতাবাস খুলেছে এবং ২০১১ সালে সোমালিয়ায় সঙ্কট চলাকালীন সময়ে এরদোগান শুধুমাত্র দেশটির জন্য সাহায্য পাঠান নাই বরং তিনি আফ্রিকার বাহিরে বিশ্বের প্রথম নেতা যিনি সর্বপ্রথম সোমালিয়া সফর করেছিলেন।’

‘World’s 500 Most Influential Muslims’ এর ২০১৬ এবং ২০১৭ সালের সংস্করণে এরদোগান অষ্টম অবস্থানে ছিলেন। ২০১৮ সালের সংস্করণে তার অবস্থান ছিল পঞ্চম স্থানে।
আর ২০১৯ সালের সংস্করণে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং তৃতীয় অবস্থানে আছেন জর্ডানের বাদশা আবদুল্লাহ(২) ইবনে আল-হুসাইন।

২০০৯ সাল থেকে জর্ডানের রাজধানী আম্মান থেকে রাজকীয় ইসলামিক কৌশল-জ্ঞান অধ্যয়ন কেন্দ্র (The Royal Islamic Strategic Studies Centre) নামে সংস্থা কর্তৃক প্রতি বছর বিশ্বের সবচাইতে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশিত হয়ে আসছে। চলতি মাসে ‘World’s 500 Most Influential Muslims’ এর ২০১৯ সালের সংস্করণটি ১০ম সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে।

এতে মুসলিম উম্মাহর বিভিন্ন দিকে অবদানের উপর ভিত্তি করে প্রভাবশালী মুসলিমদের তালিকা করা হয়ে থাকে।

জর্ডানের রাজকীয় ইসলামিক কৌশল-জ্ঞান অধ্যয়ন কেন্দ্রের মতে- ‘প্রভাব হচ্ছে: যে কোনো ব্যক্তি, যার হাতে সাংস্কৃতিক, আদর্শগত, অর্থনৈতিক, রাজনৈতিক অথবা অন্য যেকোনো ধরনের ক্ষমতা রয়েছে এবং যিনি তার এসব ক্ষমতা ব্যবহার করে মুসলিম বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

সূত্রঃ ডেইলি সাবাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft