1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

নির্বাচন ঠেকাতে মানুষ পুড়িয়েছে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে হাজার হাজার মানুষ পুড়িয়ে মেরেছে। এভাবে আর মানুষ পুড়িয়া হত্যা করতে দেয়া হবে না। মানুষের চলার জন্য নতুন এক হাজার বাস দিয়েছিলাম, তাও পুড়িয়ে ফেলেছে বিএনপি- জামায়াত। রেল, লঞ্চ, প্রাইভেট গাড়ি কোনো কিছুই বাদ যায়নি।

বুধবার রাজধানীর নীমতলিতে স্থাপিত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বন্ধের নামে বিএনপি-জামায়াত ৫৩২টি স্কুল পুড়িয়ে দেয়। তাদের জ্বালাও-পোড়াওয়ে মারা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ২৮-২৯ জন সদস্য।

এ সকল পোড়া মানুষকে ভালো রাখার জন্য সাধ্যমত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জাতির জনকের কন্যা।

তিনি বলেন, প্রথমে ২১ বছর, পরে ৮ বছর ক্ষমতার বাইরে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত।

উল্লেখ্য, উদ্বোধন করা ১২তলা বিশিষ্ট এই ভবনে আধুনিক সকল চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এ ছাড়া ৫ শ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং ১২টি অপারেশন থিয়েটার রয়েছে।

২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ইনস্টিটিউট নির্মাণের অনুমোদন পায়। ২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তারপর ২৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর নির্মাণ কাজ শুরু করে। দুই একর জমির ওপর ৯১২ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউটটি নিমাণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft