1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সাদুল্যাপুরে চাতালের বয়লার বিস্ফোরনে ছাত্রীর মৃত্যুর পর আতঙ্কে চাতাল মালিকের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুরে চাতালের বয়লার বিস্ফোরণে এক কলেজ ছাত্রীর মৃত্যু ও দুই চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকার আলী হোসেনের চাতালে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার আতঙ্কে এদিন দুপুরে চাতাল মালিক আলী হোসেন মৃত্যুবরণ করেছে। নিহত কলেজ ছাত্রীর নাম শারমিন খাতুন (১৭)। সে উপজেলা শহরের পশ্চিম পাড়ার শফিকুল ইসলামের মেয়ে ও জয়েনপুর আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় দগ্ধ ফুলমিয়া ও উজ্জল নামের দুই চাতাল শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচা তুহিন ড্রাইভার এ তথ্য নিশ্চিত করে , বাড়ির পাশে আলী হোসেনের চাতালের টিউবয়েলে মঙ্গলবার সকালে কাপড় পরিস্কার করতে যায় শারমিন। এ সময় চাতালের ধান সিদ্ধ করা বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে শারমিনের পুরো শরীর ঝলসে যায়। পরে তাকে রংপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণে চাতালের প্রাচীর ভেঙ্গে যাওয়াসহ আশপাশের ঘরবাড়ির অনেক ক্ষতিসাধন হয়েছে।

ওই চাতালে অনভিজ্ঞ কর্মচারীর কারনে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এদিকে জামালপুর ইউপি সদস্য সাইদুর রহমান জানান, চাতাল মালিক আলী হাসান (৭০) বার্ধক্যজনিত কারনে বেশ কয়েকদিন ধরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর নিহত হওয়ার খবর পায় আলী হোসেন। দুুপরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আলী হোসেন মারা যায়। চাতালের দুর্ঘটনার আতঙ্কে আলী হোসেন মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft