1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই – আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালেয় মাঠে আজ ২৩ অক্টোবর মঙ্গলবার নিউ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে মৎস্য চাষে জনসাধারণকে উদ্বৃদ্ধকরণে “অর্ধেক মাছ অর্ধেক পানি শীর্ষক আলোচনা সভা ও ঢাকা থেকে আগত শিল্পীদের সম্বনয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জাসদ সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আমেরিকা প্রবাসী প্রকৌশলী আবু জাহিদ নিউ বলেন, গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্যাপুর ও রংপুরের পীরগঞ্জ উপজেলার অবহেলিত মানুষের জন্য এ এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই, বিগত দিনে কাজ করেছি, এবং আগামী দিনে কাজ করবো এজন্য সকলের সহযোগীতা প্রয়োজনীয়। তিনি আরো বলেন একের বোঝা দশের লাঠি এ এলাকা জনসাধারণ সহযোগীতা করলে এই অবহেলিত জনপদের উন্নয়ন করা সম্ভব হবে। আমি পলাশবাড়ীতে শিশুকাল থেকে লেখাপড়া করেছি। এই বিদ্যালয়ে এসএসসি পাশ করেছি। পলাশবাড়ী সরকারী কলেজে এইচ এস সি পাশ করে বিদেশে পারি জমিয়েছি। আমি এই পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা হিসাবে এ উপজেলা ভোটার। আমি আপনাদের মাঝে থাকতে চাই। এসময় উপস্থিত জনসাধারণ তাকে এমপি হিসাবে দেখতে চাইলে তিনি বলেন যদি উন্নয়ন করা মানসিকতা থাকে তাহলে এমপি হতে হবে তা নয়। তবে আপনারা দোয়া করবেন আপনাদের মনের আশা যেন আমি পুরুন করতে পারি। তিনি এই এলাকায় পর্যটন কেন্দ্র,বানিজ্যিক শহরের রুপান্তন,পরিস্কার পরিচ্ছন্ন শহর,ভেজাল মুক্ত খাদ্য,মৎস্য চাষে স্বাবলম্বী হওয়ায় উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ও বিটিসি মোর এলাকায় ৪ শত কোটি টাকা ব্যয়ে মেডিক্যাল কলেজ করার ঘোষণা দেন।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, রফিকুল ইসলাম নওশা,মটর শ্রমিক নেতা রেজানুর রহমান ডিপটি,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম,সাংবাদিক আবুল কালাম আজাদ,নুরুল ইসলাম,সিরাজুল ইসলাম রতন,শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম কবির প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফুল ইসলাম। আলোচনা শেষে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রায় লক্ষাধিক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft