1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনা মামলায় সেলিম ওসমানকে অব্যাহতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস ও লাঞ্ছনার মামলায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে অব্যাহতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম এ কে এম এমদাদুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বলেন, ‘সেলিম ওসমানের পক্ষে তার আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন।

এতে এ মামলা থেকে সেলিম ওসমান অব্যাহতি পেলেন। তবে অপু নামের আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।’

এর আগে গত বছরের ১৯ জানুয়ারি তৎকালীন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন অনুযায়ী বিচার বিভাগীয় তদন্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এরপরে আদালতে হাজির হয়ে জামিনও নেন সেলিম ওসমান।

২০১৬ সালের ১৩ মে নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে ওই শিক্ষককে কানধরে উঠবস করতে এবং সমবেত জনতার কাছে মাফ চাইতে বাধ্য করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft