1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুনামগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৮১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলায় পলাতক হাসানুজ্জামান ইস্পাহানিকে (৩০) আটক করেছে র‌্যাব।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল জেলা সদরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে তাকে আটক করে। পরবর্তীতে সুনামগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হলে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত হাসানুজ্জামান ইস্পাহানি (৩০) সুনামগঞ্জ সদরের আরফিন নগরের আব্দুল আলীর ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে সহযোগীদের নিয়ে পিস্তল, রামদা, চা-পাতি ও হকিস্টিকসহ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে হত্যা করতে তার সুনামগঞ্জ মল্লিকপুরস্থ পায়েল পিউ বাসভবনে গিয়ে খোঁজাখুজি করে ইস্পাহানি। সংসদ সদস্যকে না পেয়ে বাসার কেয়ারটেকারের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জে এম ইমরান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় সকল সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণসহ, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের মূল হোতা হাসানুজ্জামান ইস্পাহানি। তার নামে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!