1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

মানহানির মামলায় মইনুল হোসেন গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

লাইভ টিভিতে একজন নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলে গালি দিয়ে বিতর্কের ঝড় তোলা আইনজীবী এবং সংবাদপত্র মালিক মইনুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান নিশ্চিত করেছেন, রংপুর শহরে দায়ের করা এক মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাতের বেলা মইনুল হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

ঢাকার উত্তরা এলাকায় জাসদের একাংশের নেতা আ স ম আব্দুর রবের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। তারা দু’জনই বিএনপি সহ কয়েকটি দলের নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় রয়েছেন। খবর বিবিসির।

ড: কামাল হোসেনের নেতৃত্বে এই জোটের নেতাদের বৈঠকগুলোতে মইনুল হোসেন নিয়মিত যোগ দিতেন।

১৬ ই অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে গালি দেওয়ার ঘটনায় সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুরে স্থানীয় একজন নারী মানহানির ঐ মামলাটি করেন।

তার বক্তব্য নিয়ে তুমুল সমালোচনার মুখে মইনুল হোসেন বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করেন। কিন্তু প্রকাশ্যে তার ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এরইমধ্যে তার বিরুদ্ধে গত কয়েকদিনে মানহানির অভিযোগে ছয়টি মামলা হয়েছে।

ঢাকা, জামালপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, ভোলা এবং রংপুরে এই মামলাগুলো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন মইনুল হোসেন। কিন্তু রংপুরের মামলাটিতে জামিন না থাকায় সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। মইনুল হোসেনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft