1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘জাতীয় লজ্জা’র জন্য ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

‘জাতীয় লজ্জা’র জন্য ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

রাষ্ট্রের দিক থেকে গাফিলতি রয়েছে স্বীকার করে যৌন হেনস্থার শিকার শিশু এবং তাদের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

সংসদে দেয়া বক্তব্যের মাধ্যমে অনন্য এক নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে শিশু যৌন নিপীড়নের ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। খবর ডয়েচে ভেল’র।

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত তার এই বক্তব্য শুনতে রাজধানী ক্যানবেরায় জড়ো হন হাজার হাজার মানুষ। সেই ভিড়ে ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হওয়া অনেক মানুষ এবং তাদের বাবা-মায়েরাও ছিলেন।

প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়ায় এই সমস্যাকে এতদিন দেখেও না দেখার ভান করে এসেছি আমরা। একটি জাতি হিসাবে আমরা তাই আজ আমাদের ত্রুটিগুলির সম্মুখীন। আমরা দুঃখিত, শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ক্ষমাপ্রার্থী, সেই সব বাবা-মায়েদের কাছে, যাদের বিশ্বাস আমরা হারিয়েছি। একটি জাতি হিসাবে এটা আমাদের লজ্জা’।

অস্টেলিয়ায় দীর্ঘ পাঁচ দশক ধরে চলছিল বিভিন্নধর্মীয় ও সরকারি প্রতিষ্ঠানে বাড়তে থাকা শিশু যৌন হয়রানির ঘটনার তদন্ত। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগের তির চার্চ বা অনাথ আশ্রমের ক্ষমতাশালী পুরুষদের দিকে।

ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি বাচ্চা যৌন নিগ্রহের শিকার। তবে সবচেয়ে ভয়ংকর সত্য হলো, নাবালিকা বা শিশুর ওপর যৌন হেনস্থার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে পরিবারের মধ্যে, পরিবারেরই কোনো মানসিক বিকারগ্রস্ত সদস্যের হাতে। তাই সে সব ঘটনা পুলিশের কাছে পৌঁছাচ্ছে না, হচ্ছে না কোনো ডাইরি অথবা মামলা।

অন্তত ৯০ বছর ধরে হাজার হাজার শিশু নির্যাতিত হয়েছে এই প্রতিষ্ঠানগুলিতে, এমনই তথ্য জানা গেছে চলমান এই তদন্ত থেকে। অন্তত আট হাজার মানুষের সাক্ষ্যদানের মাধ্যমে উঠে এসেছে পনেরো হাজারশিশুর যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা।

এদিকে অস্ট্রেলিয়ার ক্যাথলিক চার্চ ও স্কাউটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই শিশুদের যৌন হয়রানি থেকে বাঁচাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে।

সোমবার ক্ষমা চাওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী মরিসন কথা দেন, শিশু যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতা বাড়াতে একটি জাদুঘর চালু করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!