1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

আবারো ভারতীয় ভূখণ্ডে ঢুকে ৩ সেনাকে হত্যা করলো পাকবাহিনী

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু উপত্যকায় নিয়ন্ত্রণরেখায় ফের পাক সেনার হামলা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে তিন সেনা জওয়ানকে গুলি করে খুন করল পাকিস্তান বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সদস্যরা। আহত আরও এক জন।

রবিবার দুপুরে জম্মুর রাজৌরি সেক্টরের লালিয়ালি আউটপোস্টের এই ঘটনা ঘিরে সীমান্তে ফের চাপা উত্তেজনা ছড়িয়েছে।

ভারতীয় সেনা সূত্রে খবর, রবিবার নিয়ন্ত্রণরেখার একেবারে কাছে লালিয়াল পোস্টে প্রহরায় ছিলেন চার সেনা জওয়ান। দুপুর পৌনে ২ টা নাগাদ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ন্ত্রণরেখা পার হয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ মিটার ভিতরে ঢুকে আসে ব্যাটের কয়েক জন সদস্য। আচমকাই তারা লালিয়াল পোস্টে গুলি চালাতে শুরু করে। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেয়।

গোলাগুলিতে ভারতীয় সেনার হাবিলদার কৌশল কুমার, ল্যান্সনায়েক রনজিৎ সিংহ, এবং রাইফেলম্যান রজত কুমার বাসানের মৃত্যু হয়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন রাইফেলম্যান রাকেশ কুমার। তার অবস্থা সঙ্কটজনক বলে সেনা সূত্রে খবর।

পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর কাজ করে পাক সেনার বিভিন্ন বাহিনীর মিলিত সদস্যদের নিয়ে গঠিত ব্যাট।

কিন্তু আদপে এই বাহিনী পাক সেনা ও জঙ্গিদের মিলিত গোষ্ঠী বলেই মনে করে ভারত। পাশাপাশি নয়াদিল্লির পরিসংখ্যান অনুযায়ী, নিয়ন্ত্রণরেখায় এই বাহিনীই ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উপর সবচেয়ে বেশি হামলা চালায়। মূলত খুন করে মাথা কেটে নেওয়ার জন্যই এই বাহিনী কুখ্যাত।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর জম্মুর রামগড় এলাকার আর এস পুরা সেক্টরে এক বিএসএফ জওয়ানকে হত্যা করে তার মাথা কেটে নিয়ে পালায় পাক বাহিনী।

ব্যাট-ই ওই ঘটনা ঘটিয়েছিল বলে মনে করে ভারতীয় সেনারা। ওই ঘটনার জেরে নিউইয়র্কে জাতিসংঘে সাধারণ সভার ফাঁকে ভারত-পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল করে নয়াদিল্লি। ফলে নয়াদিল্লি-ইসলামাবাদ তিক্ততা বাড়ে। এই ঘটনার জেরে সম্পর্কের শীতলতা আরও বাড়বে বলেই মত কূটনৈতিক মহলের।

তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft