1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ববি হাজ্জাজের দল এনডিএমকে ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

ববি হাজ্জাজের রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএমকে ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার দুপুরে আদালত এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ নিজেই।

এর আগে ২৭ জুন ববি হাজ্জাজের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন চেয়ে করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানির পর ২৭ জুন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

দীর্ঘদিনেও নির্বাচন কমিশন বিষয়টি নিষ্পত্তি না করায় বাদীপক্ষ আজ একই আদালতের সরণাপন্ন হলে আদালত ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

এক সময় ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

পরে রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, দলটি নিবন্ধনের জন্য গত বছরের ডিসেম্বরে ইসিতে আবেদন করা হয়। ইসির গণবিজ্ঞপ্তি অনুসারে গত মার্চে ওই আবেদন নিষ্পত্তির কথা থাকলেও এর কয়েক মাস পেরিয়ে গেলেও এ পর্যন্ত নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তি করেনি ইসি। এরপর বিষয়টি আদালতকে অবহিত করলে উচ্চ আদালত দুই সপ্তাহের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft