1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

খাসোগি হত্যা ॥ সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট নন ট্রাম্প

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাসোগির মৃত্যু নিয়ে সৌদি আরবের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। তবে তিনি দেশটির সঙ্গে তার দেশের কোটি কোটি ডলারের অস্ত্রচুক্তি বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প বলেন, তবে খাসোগির মৃত্যুর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সৌদি কর্তৃপক্ষ ১৮ জনকে গ্রেফতার এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই শীর্ষ সহযোগী ও গোয়েন্দা সংস্থার অপর তিন সদস্যকে বরখাস্ত করেছে। খবর এএফপির।

একে একটি বড়ো এবং ভালো পদক্ষেপ উল্লেখ করে ট্রাম্প বলেন, কিন্তু আমি জবাব পেতে চাই। এদিকে ট্রাম্প রিয়াদের সাথে করা তার দেশের অস্ত্র চুক্তি বাতিলের বিষয়ে সতর্ক করে বলেন, এর ফলে আমরেকিার চাকুরির বাজারে প্রভাব পড়বে।

সৌদি আরবে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ সহ দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৫০ বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, এর সঙ্গে লাখ লাখ আমেরিকানের চাকুরির বিষয় জড়িয়ে আছে। অস্ত্র চুক্তি বাতিল আমাদের জন্যে শুভ হবে না। এটি তাদের চেয়েও আমাদের জন্যে বেশি ক্ষতির কারণ হবে।

তিনি আরো বলেন, আমরা বাতিল করলেও রিয়াদ চীন কিংবা রাশিয়ার মতো কোন দেশ থেকে ঠিকই অস্ত্র কিনে নেবে। তবে তিনি বলেন, অস্ত্র চুক্তি বাতিল ছাড়াও অবরোধের মতো বিকল্প ব্যবস্থা নেয়া যেতে পারে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে কিছু কাগজপত্র যোগাড় করতে গিয়ে নিখোঁজ হন। তুরস্ক বরাবর অভিযোগ করে আসছে সৌদি আরবের রাষ্ট্রীয় সহায়তায় সেখানে তাকে হত্যা করা হয়। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে।

তবে তারা শেষ পর্যন্ত ইস্তাম্বুলের ওই কনস্যুলেটে সৌদি আরবের কট্টর সমালোচক খাসোগির হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেছে, তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে সে খুন হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft