1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

দশ বছরের মধ্যে দরিদ্রমুক্ত হবে দেশ: অর্থমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী দশ বছরের মধ্যে দেশ দরিদ্রমুক্ত হবে। সেলক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীতে দেশে দারিদ্রের হার ছিল ৭০ থেকে ৮০ শতাংশ। এখন তা কমে ২০ শতাংশে এসেছে। ফলে দেশে এখনও ৩ কোটি মানুষ দরিদ্র আছে। যার মধ্যে ১ কোটি হতদরিদ্র।

তিনি বলেন, দেশে প্রতিবছরে ২ শতাংশ হারে দারিদ্র কমছে। সে হিসেবে আগামী ১০ বছরের মধ্যে দেশে দারিদ্রের হার শূণ্যের কোঠায় চলে আসবে।তবে তার জন্য আমাদের উন্নয়ন পরিকল্পনা ও যথাযথ উৎপাদনমুখী কার্যক্রমের উপর গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার সে কাজটিই করছে। তাই বলা যায় আগামী ১০ বছরে দেশে দারিদ্র নির্মুল হয়ে যাবে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘ বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন- ২০১৮’ শীর্ষক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিকেএসএফ সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় পিকেএসফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিকেএসএফ সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মানুষের জীবনের গুনগতমানের উন্নয়নকে বিবেচনায় রেখে মানব মর্যাদা প্রতিষ্ঠায় উপযু্ক্ত কর্মকান্ড পরিচালনার মাধ্যমে বর্তমানে পিকেএসএফ একটি সফল মানব-কেন্দ্রিক উন্নয়ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এর কর্মপরিধি বর্তমান সরকারের চলমান ‘রূপকল্প-২০২১’ এবং ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে।

পিকেএসফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, শিশু-কিশোর ও তরণদের উন্নত সাংস্কৃতিক মূল্যবোঘের বিকাশও ক্রীড়ামনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি পরিচালনা করছে পিকেএসএফ। যার ধারাবাহিকতায় আজকের এ বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন- ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে।

এতে দেশব্যাপী সব উপজেলা, থানা এবং পরবর্তীতে জেলা পর্যাযে প্রতিযোগিতার মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের জন্য কিশোর-কিশোরী বাছাই করা হয়। দেশব্যাপী ১১ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।এখান থেকে ৭১০ জন কিশোর-কিশোরী পিকেএসএফের বিভিন্ন উ্ননয়ন কর্মকান্ডে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মানিত অতিথি ছিলেন পিকেএসএফের সদস্য নাজনীন সুলতানা, স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft