1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না: রিজভী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না।

রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের চিকিৎসা ব্যবস্থায় খালেদা জিয়া যে সুচিকিৎসা পাবেন না সে আশঙ্কা আমরা আগেই করেছিলাম। এ বিষয়ে বার বার আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়েছে।

বিএসএমএমইউতে তার যে ফিজিওথেরাপি দেওয়া হয় সেটিও পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদেরকেও অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ছিল।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তার পছন্দের চিকিৎসক এবং হাসপাতালের ব্যবস্থা করতে জোর দাবি জানাচ্ছি।

এ সময় রিজভী বলেন, এখন আমাদের প্রধান দায়িত্ব খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। তার মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করবে। এখন আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রীর মুক্তি।

বিরোধী দলের নেতাকর্মীরা এখন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী। বলেন, এদেশে আওয়ামী নেতাকর্মীরা ছাড়া ভিন্ন মত, পথ ও বিশ্বাসের মানুষের নিরাপদ সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার কোনও অধিকার নেই।

বিএনপি নেতা এ সময় আরও বলেন, ১ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ হয়েছে ৪ হাজার ২১৩ টি। আর এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫ হাজার ৬০ জনকে।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft