1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

চীনে উইঘুর মুসলিমদের প্রতি রাষ্ট্রীয় নির্যাতন ক্ষমার অযোগ্য: আনোয়ার ইব্রাহীম

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিশ্রুতি অনুযায়ী মালয়েশিয়ার রাজনৈতিক আইকন আনোয়ার ইব্রাহীম যদিও ২০২০ সালের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন, তথাপি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়িক মিত্ররা এখনো একটি বিষয়ে নিশ্চিত হতে চান আনোয়ার ইব্রাহীম দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথিরের নেয়া প্রকল্পগুলো সামনে এগিয়ে নিতে চান কিনা।

সামনের সপ্তাহে আসন্ন চীন সফর নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহীম বলেন, তিনি চীনা কর্মকর্তাদের সাথে মালয়েশিয়ার আইনের শাসন এবং ভবিষ্যৎ চীন-মালয়েশিয়ার সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।

তিনি নিক্কিই এশিয়ান রিভিউকে দেয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘তারা আমার থেকে জানতে চান যে, মালয়েশিয়ার ভবিষ্যৎ ঠিক কি রকমের হতে পারে।’

তিনি এসময় বেইজিংকে উইঘুর মুসলিম সমাজের অধিকারের কথা বিবেচনা করার জন্য আহ্বান জানান। বিশেষত উইঘুর মুসলিমদের ধর্মীয় এবং আন্দোলন করার স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের সংঘাত হতে পারে সেটা রাষ্ট্র কর্তৃক বা সমাজ কর্তৃক, তা ক্ষমার অযোগ্য।

বেইজিং চীন-মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এক ধরনের উদ্বিগ্নতার মধ্যে রয়েছে, বিশেষত ড. মাহাথিরের চীন মুখী নীতি এবং সাম্প্রতিক মালয়েশিয়ায় চীনা পৃষ্ঠপোষকতায় হতে যাওয়া কিছু বড় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চীন চিন্তিত।

তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়া বিভাগের পরিচালক জেমস সিন বলেন, ‘বেইজিং আসলে নিশ্চিত হতে চায় যে, আনোয়ার কি ড. মাহাথিরের পরিকল্পনা ভিন্ন অন্য কোনো পরিকল্পনা নিতে চান কিনা।’

মালয় বিশ্ববিদ্যালয়ের চীন বিষয়ক বিভাগের অধ্যাপক নেগেউ চোউ বিং বলেন, ‘দৃশ্যমান পরিবর্তনের চাইতেও চীন এবং মালয়েশিয়ার পরিকল্পনা একসাথে চলমান থাকবে।’

তিনি বলেন, ‘এখানে এক ধরনের মত রয়েছে যে, আনোয়ার অতিমাত্রায় যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে রয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে, তিনি পশ্চিমের সাথে সম্পর্ক গড়তে গিয়ে চীনের সাথে ভিন্নতর আচরণ করবেন।’

জেমস সিন বলেন, ‘মালয়েশিয়া সবসময় উইঘুর মুসলিমদের প্রতি সহায়তার নীতি নিয়ে চলে এবং তারা চায় বেইজিং চীনের মুসলিমদের অধিকার সম্পর্কে আরো আগ্রহী হোক।’

প্রসঙ্গত, চীন মালয়েশিয়ার ব্যবসায়িক দিকসমূহের বেশীরভাগই নিয়ন্ত্রণ করে থাকে এবং বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির কোনোভাবেই চান না যে, মালয়েশিয়া রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের একটি খদ্দেরে পরিণত হোক।

এই বিষয়টি সম্প্রতি মালয়েশিয়ার একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নোরাজমান আইয়ুবের একটি বিবৃতি থেকে আরো পরিষ্কার হয়ে যায়।

‘মালয়েশিয়া ততক্ষণ অবধি যুক্তরাষ্ট্র এবং চীনের মত বড় দুটো শক্তির সাথে সংঘাতে জড়াতে চাইবে না যতক্ষণ পর্যন্ত না এদের এক পক্ষ মালয়েশিয়ার সরকারে হস্তক্ষেপ করতে চাইবে।’

‘আনোয়ার ইব্রাহীম ড. মাহাথির মোহাম্মদ বা রাজাকের(মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, যিনি মালয়েশিয়া এবং চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন) চাইতে ভিন্ন কেউ নন। অনিচ্ছা স্বত্বেও মালয়েশিয়ার জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র।’

সূত্র: এএমপি.এসসিএমপি ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft