1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঐক্যফ্রন্টের ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, স্বপ্ন দেখারও সুযোগ নেই: হানিফ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলোর ক্ষমতার স্বপ্ন দেখারও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হানিফ।

সংসদ সদস্য হানিফ বলেন, ‘ক্ষমতার স্বপ্ন তাদের দেখার কোনো সুযোগ নেই। আর এই জোটের কে প্রধানমন্ত্রী হবে না হবে। ক্ষমতায় যেতে পারলে তো মন্ত্রী প্রধানমন্ত্রীর হিসাব আসবে।’

ঐক্যফ্রন্টে যুক্ত রাজনৈতিক দলগুলো বিদেশিদের কাছে ধরনা দিয়ে যাচ্ছে জানিয়ে হানিফ বলেন, ‘জনগণের প্রতি তাদের আস্থা নেই। এদের আস্থা হচ্ছে বিদেশিদের প্রতি। এ জন্যই বিদেশিদের কাছে ধরনা দেওয়ার জন্য প্রথমে গিয়েছেন। একটা জোট গঠন করে প্রথমেই তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে বিদেশিদের কাছে তাদের দাবিদাওয়া নিয়ে গেছে। তো অপেক্ষা করুক। বিদেশিরা যদি কখনো তাদের ক্ষমতায় বসায়, তারা যেন তখন ক্ষমতায় আসে।’

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft