1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সাদুল্লাপুরে ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে মুরগী ব্যবসায়ী খুন আটক-২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর গ্রামে শুক্রবার সকালের দিকে ইয়াবা ব্যবসায়ী স্বাধীন মিয়া ও এনামুল হকের ছুরিকাঘাতে মুরগীর ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (২৫) নামে এক যুবক তার নিজ বাড়ীতে খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে স্বাধীন মিয়া ও হামিদুর রহমানের ছেলে এনামুল হক দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। কিছুদিন আগে স্বাধীন ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে প্রায় ৩ মাস জেল হাজত খেটে জামিনে আসে এবং স্বাধীনের ধারনা ছিল, হাবিবুর রহমান হাবিব তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এড়ই জেরধরে শুক্রবার সকাল ৯:০০ টার দিকে মাদক ব্যবসায়ী স্বাধীন ও এনামুল ঐ গ্রামের মদিনা প্রজেক্ট সংলগ্ন আকবর হোসেনের ছেলে হাবিবুর রহমানের বাড়ীতে ধারালো অস্ত্র নিয়ে আকর্ষিকভাবে প্রবেশ করে এবং হাবিবুরকে বাড়ীতে একা পেয়ে কিছু বুঝে উঠার আগেই উপুর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন টের পেলে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে খুনিরা পালিয়ে যায়।

হাবিবুরকে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। অনেকে বলেছেন সমিতির পাওনা টাকার জেরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সাদুল্লাপুর থানার ওসি তদন্ত এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ হত্যাকারী এনামুলের ২য় স্ত্রী সাফী বেগম ও তার পিতা হামিদুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দ্বায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft