1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকারের আঁতে ঘা লেগেছে: মওদুদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকারের সরকারের আঁতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে এ জন্যই এখন ঐক্যফ্রন্টকে আক্রমণ করতে শুরু করেছে বলেও অভিযোগ করেন মওদুদ।

মওদুদ আহমদ বলেন, ‘এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে।’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তারা নিশ্চিত হয়ে গেছে যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বর্তমান সরকারের যে দল, সে দল বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। এটা তারা বুঝে ফেলেই এই ঐক্যফ্রন্টকে আক্রমণ করা শুরু করেছে।’

মওদুদ আরো বলেন, ‘আঁতে ঘা লেগেছে সরকারের। যে এটা কী করে সম্ভবপর হলো! এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারের পরাজয় হবে।’

এ সময় মওদুদ অভিযোগ করে বলেন, ‘সরকার ইচ্ছা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।’ পাঁচ হাজারের বেশি গায়েবি মামলায় বিএনপির প্রায় পাঁচ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।

সুষ্ঠু নির্বাচন হলে সরকারের একজন মন্ত্রীও জয়ী হতে পারবেন না মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘এবার আর ছাড় দেওয়া হবে না।’

এ ছাড়া সব বাধা পেরিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের দাবি আদায় করবে বলেও এ সময় হুঁশিয়ারি জানান এই বিএনপি নেতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft