1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সেপ্টেম্বরে কলকাতা সফরে আসছেন ম্যারাডোনা

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ঠিক একমাস আগে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর দুইদিনের সফরে কলকাতায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। একটি ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে তিনি কলকাতায় আসছেন। আসন্ন এই সফরে পশ্চিমবঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন ম্যারাডোনা।
২০০৮ সালের ডিসেম্বরের পরে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের এটি কলকাতায় দ্বিতীয় সফর। প্রথমবার তাকে স্বাগত জানাতে মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। প্রায় ১০ বছর পরে আবারো পশ্চিমবঙ্গ সফরে আসতে পেরে দারুন খুশী ৫৬ বছর বয়সী এই আর্জেন্টাইন লিজেন্ড।
এক ভিডিও কনফারেন্সে সফরের বিষয়টি নিশ্চিত করে ম্যারাডোনা বলেছেন, ‘এই ধরনের একটি সফরে আসতে পারা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। কলকাতা একটি ঐতিহাসিক শহর। অনেক বছর আগে এখানে সফরের অভিজ্ঞতাও দারুন ছিল। ভারত অত্যন্ত ফুটবল পাগল একটি দেশ। আর এই ধরনের একটি দেশে আসতে পেরে, এখানকার তরুন প্রজন্মের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।’
ম্যারাডোনার এই সফরকে আরো আকর্ষণীয় করতে একটি প্রীতি ম্যাচের আয়োজন রাখা হয়েছে যেখানে খোদ ম্যারাডোনাতো খেলবেনই। সাথে থাকবেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গুলি ছাড়াও আরো বেশ কয়েকজন সেলিব্রেটিকে তারা এই ম্যাচে আনার চেষ্টা করছেন। তবে ম্যাচের ভেন্যু এখনো নিশ্চিত হয়নি।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!