1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: ইসি সচিব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হবে বলে আশা করছি। আর নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘প্রতিনিধি দল ফ্রি-ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেট নির্বাচন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেয়া হবে।’

ইইউ প্রতিনিধি দল কোনো কিছু জানতে চেয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,‘ ইভিএম, পর্যবেক্ষক, জনবল, আইন শৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া, ভোটার তালিকা সম্পর্কে জানতে চেয়েছেন তারা।’

বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন বৃটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft