1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৯ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি কলেজের ভবন ঘুরে ঘুরে শিক্ষার্থীদের গুলি করল এক তরুণ। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। পরে ওই তরুণেরও লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই তরুণ আত্মহত্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল বুধবার কার্চ টেকনিক্যাল কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী তরুণের নাম ভ্লাতিস্লাভ রোস্লিয়াকোভ (১৮)। তবে কেন ওই তরুণ এ হামলা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

জানা যায়, বুধবার দুপুরে ভ্লাদিস্লাভ রোস্লিয়াকোভ টেকনিক্যাল কলেজে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী গুলির আলামতসহ ওই তরুণের গুলিবিদ্ধ লাশ কলেজ প্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ ক্রিমিয়ার কর্তৃত্ব ছিনিয়ে নেয়। পশ্চিমা দেশগুলো এ নিয়ে রাশিয়ার সমালোচনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সবাই ছোটাছুটি করতে থাকে। পরে টানা শব্দ চলতে থাকে। ওই তরুণের এলোপাতাড়ি গুলিতে ১৯ জন নিহত হয়।

হামলার পর কলেজে প্রবেশ করেন কলেজটির পরিচালক ওলগা গ্রেবেন্নিকোভা। তিনি বলেন, ‘বারান্দায়, এখানে সেখানে শিক্ষার্থীরা পড়ে আছে। এর চেয়ে বিভীষিকাময় কিছু আর হয় না।’

এ ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির দক্ষিণাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের সম্মানে কিছু সময় নীরবতা পালন করেন। পরে তিনি বলেন, ‘এটি পরিষ্কার একটি অপরাধ।’ এ ঘটনায় তদন্ত করা হবে বলেও ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft