1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মাহবুব তালুকদারের প্রস্তাবনা অযৌক্তিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: কবিতা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কয়েকটি প্রস্তাবনা অযৌক্তিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির অধীনে আনার প্রস্তাব সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়টি ইসির এজেন্ডায় আসার মতো প্রস্তাব নয়। সুতরাং তার প্রস্তাবগুলো অযৌক্তিক।

বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কবিতা খানম এসব কথা বলেন। তাদের মধ্যে মতবিরোধের কারণে কমিশনে মতানৈক্য তৈরি হবে না বলেও দাবি করেন কবিতা খানম।

ইসির সভায় মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট সম্পর্কে কবিতা খানম বলেন, নোট অব ডিসেন্ট হয় কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু সেদিন কমিশনের সভায় কোনো সিদ্ধান্ত ছিল না।

সুতরাং মাহবুব তালুকদার যা দিয়েছেন সেটিকে নোট অব ডিসেন্ট বলা যাবে না। কমিশনে পাঁচজন কমিশনার আছেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। কারও ভিন্ন মত থাকতে পারে। সেটাকে কমিশনারদের বিরোধ বলা যাবে না।

কমিশনার কবিতা খানম বলেন, ‘মাহবুব তালুকদার কমিশনের সভা ত্যাগ ও তার নোট অব ডিসেন্ট নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। বাইরে প্রচার হয়েছে, কমিশনে বিভক্তি দেখা দিয়েছে। কিন্তু আমরা তা মনে করি না।’

আচরণবিধি সংশোধন সম্পর্কে তিনি বলেন, আচরণবিধিতে তেমন বড় কোনো ধরনের সংশোধন নেই। বেশি না, সাধারণ কিছু সংশোধন আসছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিরা যেমন সাংসদ, মন্ত্রী, স্পিকার এর নির্বাচনের সময় কোনো ধরনের সরকারি সুবিধা নিতে পারবেন না।

এটা বিদ্যমান আচরণবিধিতেই আছে। তাই আমরা এই জায়গায় এটা নিয়ে কাজ করব না। তবে তফসিল ঘোষণার আগে যদি আচরণবিধি সংশোধন নাও হয় তবুও নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

সংসদ বহাল থেকে নির্বাচন হবে যেক্ষেত্রে এমপিরা মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারে, তখন আপনারা কি পদেক্ষপ নেবেন-এমন প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, আমরা সবার জন্য সমান সুযোগ দেয়ার জন্য আচরণবিধি সুনিশ্চিতভাবে প্রতিপালন করব।

আচরণবিধি কেউ না মানলে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনা হবে। যদি আচরণবিধি সঠিকভাবে আমরা প্রয়োগ করি, যদি প্রার্থীরা ফলো করে তাহলে সমস্যা হবে না। আর কেউ যদি তা ভঙ্গ করে তাহলে অবশ্যই ব্যবস্থার সুযোগ থাকবে কমিশনের।

তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান। তাই আচরণবিধির বাইরে কেউ কিছু করলে নির্বাচন কমিশন অবশ্যই পদেক্ষেপ নেবে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft