1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ছাত্রদল নেতা মিলনের স্ত্রীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গত ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে কথিত মাদক বিরোধী অভিযানের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে পলাাশবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাত হোসেন মিলনের বাড়ীতে হয়রানী মূলক তল্লাশী করে। এসময় ছাত্রনেতা মিলনকে না পেয়ে তার স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ শাহানা বেগমকে মিথ্যাভাবে গ্রেফতার করে মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারা দেখিয়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত অভিযানের নামে মিথ্যা ভাবে ছাত্রনেতা মিলনের স্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ১৭ অক্টোবর বুধবার দলের অস্থায়ী কার্যালয়ে পলাশবাড়ী থানা বিএনপি এক সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন পলাশবাড়ী থানা বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডল। লিখিত বক্তব্যে আরো বলেন, গত ১১ অক্টোবর পলাশবাড়ী সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ মন্ডলের পিতা সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মোজ্জাম্মেল হক মোজাকে মাদক বিরোধী অভিযানের নামে মিথ্যা হয়রানীমূলক ভাবে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের সাজা প্রদানসহ থানা স্বেচ্ছাসেবকদলের নেতা মোঃ আনারুল ইসলামকে গত ৯ অক্টোবর গ্রেফতার করে গায়েবী মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ পূর্বক ২ দিনের রিমান্ড নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মিলনের অবুঝ সন্তান মোছাঃ মিশু আক্তার (৫), মোঃ সাজিদ হাসান (৪), থানা বিএনপি যুগ্ম আহবায়ক আবু আলা মওদুদ, শহিদুল ইসলাম রাজা, আব্দুল আউয়াল প্রধান, আঞ্জু প্রধান, মোস্তাক আহম্মেদ, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, থানা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম ছকু, থানা যুবদল আহবায়ক মুশফিকুর রহমান রিপন, যুবদল নেতা আজাদুল ইসলাম, সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রাজু আহম্মেদ, লিখন মিয়া, আবু বক্কর সিদ্দিক সুমন, কলেজ ছাত্রদলনেতা রাজিব সরকার লেবু মিয়া ও রিসাদ মিয়া উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft