1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিলুফা ভিলার ২ জঙ্গির আত্মসমর্পণ, অভিযান সমাপ্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ১০৩ বার পড়া হয়েছে

নরসিংদীর দ্বিতীয় ‘জঙ্গি আস্তানা’ নিলুফা ভিলা থেকে দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। নিরাপত্তা বাহিনীর কাছে। বুধবার বেলা আড়াইটার দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন।

তারা হলেন, খাদিজা আকতার মেঘনা (৩৫) এবং মৌ (২৫)। খাদিজা আকতার এর আগে রাজধানীর হোলি আর্টিজানের ঘটনায় র্যা বের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। মৌ খাদিজার বান্ধবী।

বুধবার বিকেল ৩টায় অভিযান শেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকালের অভিযানে নরসিংদীর শেখেরচরের আস্তানায় নিহত দুই জঙ্গির সঙ্গে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির যোগাযোগ ছিল। এখন তাদের ব্যাপারে নরসিংদী জেলা পুলিশ ব্যবস্থা নেবে।’

এর আগে মঙ্গলবার রাত থেকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আসছিলো আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকেই নরসিংদীর দ্বিতীয় এ জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরুর প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

পাশাপাশি তাদের আত্মসমর্পণের আহ্বানও জানানো হয়। চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে প্রশাসন।

তবে চূড়ান্ত অভিযান শুরুর ক্ষেত্রে বিলম্ব করার কারণ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা গতকাল রাত এবং বুধবার সকালেও ভবনে অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণ করার অনুরোধ জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সাড়া পাচ্ছি না। আমরা চেষ্টা করছি, সোয়াটের অপারেশন ছাড়াই তাদেরকে বের করে আনতে। আর সেটা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করাতে সব ধরনের প্রচেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

নরসিংদীতে দুই জঙ্গি আস্তানার সন্ধান লাভের পর সোমবার রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা ঘিরে রেখেছে। তবে গতকাল মঙ্গলবার একটিতে অভিযান চালানো হয়।

এতে দুই জঙ্গি নিহত হয়। বুধবার অন্য আস্তানাটিতে অভিযান চালানোর কথা। এ জন্য সকাল থেকে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাত তলা বাড়িতে অভিযানের প্রস্তুতি নেয় পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে আস্তানার আশপাশের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করে প্রশাসন।

মাধবদী পৌরসভা ভবন থেকে ২০০ গজ দূরে অবস্থিত আফজাল হোসেনের মালিকানাধীন নিলুফা ভিলা নামক এই সাত তলা বাড়িটি গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে ঘিরে রাখে পুলিশ।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। মহল্লার সবাই যেন কেউ বাড়ির বাইরে বের না হয় এবং বাড়ির দরজা-জানালা বন্ধ করে দেয়া হয়।

সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে পারে সেজন্য মাইকিং করা হয়। পাশাপাশি এই এলাকার দোকান-পাটসহ সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ছয় ঘণ্টার ‘অপারেশন গর্ডিয়ান নট’বা জটিল গেঁরো নামের অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft