1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় ওসির অপসারণ দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মো. শাহরিয়ারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে তার অপসারণ দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের নেতৃত্বে শহর ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে এসে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় গাইবান্ধা সদরের প্রফেসর কলোনিতে অবস্থিত সিরাতুল মুসতাকিম ক্যাডেট মাদ্রাসার শিক্ষক নিয়ামুেলর বিচার ও সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো: শাহরিয়ারকে প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, শহর ছাত্রলীগের আহবায়ক কামাল আহম্মেদ বাবু, সদর থানা ছাত্রলীগের আহবায়ক গোপাল রায়, যুগ্ম আহবায়ক শ্যাম সরকার, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুলফিকার রহমান রাসেল, রাতুলসহ প্রমুখ।

ছাত্রলীগ নেতাদের দাবি, গাইবান্ধা সদরের প্রফেসর কলোনিতে অবস্থিত সিরাতুল মুসতাকিম ক্যাডেট মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানের পরিচালক ও জামায়াত নেতা জহুরুল হকের শ্যালক এবং মাদ্রাসার শিক্ষক নিয়ামুল। ঘটনাটি জানতে সোমবার সকালে মাদ্রাসায় যান পৌর ছাত্রলীগের আহবায়ক কামাল আহমেদ বাবু, ও যুগ্ম আহবায়ক রায়হান কবির মান্না।

সোমবার বিকেলে পৌর ছাত্রলীগের সেই ২ নেতাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় চাঁদাবাজির মামলা করেন মাদ্রাসার অধ্যক্ষ রাবেয়া আক্তার।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন জানান, গাইবান্ধা শিক্ষক নিয়ামুল ধর্ষণের শিকার হয়ে ওই ছাত্রী ৪মাসের অন্ত¡সত্বা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর লম্পট শিক্ষক বিষয়টি স্থানিয়ভাবে সমাধান এবং ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এদিকে আমরা ব্যপারটি জানতে পেরে সদর থানার ওসির নিকট গিয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এরপর মাদ্রাসার অধ্যক্ষ রাবেয়া আক্তার ছাত্রলীগের ২জনের নাম উল্লেখ করে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ করলে সদর থানার ওসি তা তদন্ত না করে উৎকোচের বিনিময়ে মামলটি রেকর্ড করেন। তার এমন ঘুষ বাণিজ্য এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়য়েছে।

তিনি বলেন, লম্পট মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে আমরা আজ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছি।মামুন বলেন, আমি ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাই আর মামলা প্রত্যাহার না হলে কর্মসূচি দিতে বাধ্য হবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft