1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার চারজনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক (ফরমাল চার্জ) অভিযোগ দাখিল করা হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করা হয়েছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়।
মামলাটিতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিপক্ষে ছিলেন এডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
গত ৩০ জানুয়ারি এই চার আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আসামীদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন- নেত্রকোনার দুর্গাপূর থানার নোয়াগাঁও ইউনিয়নের মো. খলিলুর রহমান (৭২), তার ভাই মো. আজিজুর রহমান (৬৫), একই থানার আলমপুর ইউনিয়নের আশক আলী (৮২) এবং জানিরগাঁও ইউনিয়নের মো. শাহনেওয়াজ (৮৮)। খলিলুর রহমান ছাড়া বাকিরা গ্রেফতার রয়েছেন।
তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে তদন্ত শুরু হয়ে গত ৩০ জানুয়ারি শেষ হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা (আইও) ও জব্দ তালিকার দুইজনসহ মোট সাক্ষী রয়েছেন ৮২ জন।
তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে দুর্গাপুর ও কলমাকান্দা থানা এলাকায় অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, অপহৃত চারজনের মধ্যে দুইজনকে ক্যাম্পে নির্যাতন, ১৪/১৫টি বাড়িতে লুটপাট এবং ৭টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!