1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়া গোলচত্বরে পদ্মা সেতুর নামফলক ও রেল প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। রবিবার ১১টার দিকে মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী। তার পরই নামফলকসহ চারটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া গোলচত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন।

সমাবেশস্থলে রবিবার সকাল থেকেই হাজির হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও তারা সমাবেশের মূল প্যান্ডেলে জায়গা পাবেন না।

তবে সমাবেশস্থলের আশপাশে নেতাদের নাম ও ছবিসংবলিত টি-শার্ট, ক্যাপ ও বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন দলটির কর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে পদ্মাপাড়ের তিন জেলা মাদারীপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। বিকেলে প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে ইলিয়াস আলী ঘাটে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft