1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় সকল শ্রেণির সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

সকল শ্রেণির সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা দাবীতে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে আজ রোববার এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জেএসডি’র সভাপতি লাসেন খান রিন্টু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী, আদিবাসী পারাগানা পরিষদের নেতা নরেন বাস্কে, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা রেজাউল মাষ্টার, আদিবাসী যুব নেতা প্রিসিলা মুরমু, আদিবাসী ছাত্র নেতা বিট্রিশ সরেন, বুদরাই টুটু, আন্দ্রিয়াস মুরমু, জগন্থাথ সরেন প্রমুখ।

বক্তারা বলেন, সমতলে ও পাহাড়ে প্রায় ৪০টির বেশী আদিবাসী জাতিগোষ্ঠি রয়েছে। ভুমি জবর দখল, মিথ্যা মামলার কারণে আদিবাসীরা তাদের আবাদি জমি হারিয়ে। এখন তারা চরম দারিদ্রে নিমজ্জিত হয়েছে। ইদানিং সরকারি চাকুরীতে আদিবাসীদের যে কোটা সংরক্ষণ করা হতো তা তুলে দেয়াতে আদিবাসীরা আরো প্রান্তিক অবস্থানে । তাই অবিলম্বে সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য ৫% কোটা বরাদ্দ, উপজেলায় আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য পৃথক আবাসিক হোষ্টেল প্রতিষ্ঠা, উপজেলা পর্যায়ে আদিবাসীদের সাংস্কৃতিক একাডেমিক ভবন প্রতিষ্ঠা, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি সাধারণের চেয়ে দ্বিগুন বরাদ্দ, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করার জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft