1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর প্রাণহানি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

নেপালের গুর্জা পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহী প্রাণ হারিয়েছে। তুষারঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। নেপালী কর্মকর্তারা শনিবার এ তথ্য জানায়। খবর এএফপি’র।

শনিবার উদ্ধারকর্মীরা আট জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সাত পবর্তারোহী ও তাদের নেপালী গাইড রয়েছে। তবে বিরূপ আবহাওয়া ও তুষারপাতের কারনে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা বলেন,‘প্রবল তুষারঝড়ের কারনে গাছ-পালা ভেঙে পড়ে এবং তাঁবু ছিন্নভিন্ন হয়ে যায়। এমনকি মৃতদেহগুলোও ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।’ অপর একজন পর্বতারোহী নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।

দলটির আয়োজক সংস্থা ট্র্যাকিং ক্যাম্প নেপালের কর্মকর্তা ওয়াংচু শেরপা বলেন, ‘গত ২৪ ঘন্টায় পর্বতারোহীদের সাথে কোন সংযোগ না ঘটায় তারা দুর্যোগ সতর্কতা জারি করেন। গ্রামবাসী ও হেলিকপ্টার দিয়ে তাদেও সন্ধান করেন।’

দক্ষিন কোরিয়ান দলটি ও তাদের গাইড গুর্জা পর্বতের ৭ হাজার ১৯৩ মিটার উচ্চতায় (২৩ হাজার ৫৯৯ ফুট) ক্যাম্প স্থাপন করেছিলো। তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষায় ছিলো পর্বতের চূড়ায় উঠার জন্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft