1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সেনাপ্রধানকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় দুঃখ প্রকাশ করলেন ডা. জাফরুল্লাহ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে দেওয়া বক্তব্যর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ভুল স্বীকার করে জাফরুল্লাহ বলেন, জেনারেল আজিজ একজন দক্ষ আর্টিলারি সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রামের সেনানিবাসের জিওসি ছিলেন না, কমান্ডডেন্টও ছিলেন না। তিনি তার কর্মজীবনের এক সময় চট্টগ্রামের সেনাছাউনিতে আর্টিলারি প্রশিক্ষক ছিলেন।

তিনি বলেন, সময় টেলিভিশনের বিশেষ অনুরোধে শারীরিক দুর্বলতা নিয়েই আমি গত ৯ অক্টোবর রাত ১০টায় টকশোতে অংশ নেই। এ সময় সেনাপ্রধান জেনারেল এম এ আজিজ সম্পর্কে অসাবধানতাবশত একটি ভুল তথ্য উল্লেখ করেছিলাম।

জাফরুল্লাহ বলেন, দেশে অঙ্গ প্রতিস্থাপনের আইনের সঙ্কীর্ণতার কারণে আমার বিকল কিডনি রোগের উত্তম চিকিৎসা সুলভে কিডনি প্রতিস্থাপন বাংলাদেশে সম্ভব নয় বলে জীবন রক্ষার নিমিত্তে আমাকে প্রতি সপ্তাহে তিনদিন চার ঘণ্টা করে হোমাডায়ালাইসিস করাতে হয়। ডায়ালাইসিস শেষ করার পর স্বাভাবিক কারণে শারীরিক দুর্বলতা বাড়ে ও মানসিক স্থিতিও কিছুটা কমে।

তিনি আরও বলেন, তার (আজিজ আহমেদ) বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়নি। কেবল একবার কোর্ট অব ইনকোয়ারি হয়েছিল। ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও মর্মাহত। সেনাবাহিনী বা জেনারেল আজিজের সম্মানহানি করা আমার উদ্দেশ্য ছিল না। এরূপ অভিপ্রায়ও আমার নেই। জেনারেল আজিজকে আমি অসাবধানতাবশত কোনো মনকষ্ট দিয়ে থাকলে সে জন্য ফের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft