1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মাইকেলের আঘাতে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৬

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মাইকেলের আঘাতে ‘অকল্পনীয় ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রিক স্কট।

তিনি বলেন, ‘অনেক পরিবার তাদের সব কিছু হারিয়েছে। অনেকে তাদের জীবন হারিয়েছে।’

এই ঘূর্ণিঝড়ের আঘাতে ফ্লোরিডার ওই অঞ্চলের অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক গাছ ভেঙ্গে গেছে এবং বিদ্যুৎ সরবারাহ বন্ধ হয়ে গেছে। বুধবার ঘূর্ণিঝড় মাইকেল ওই অঙ্গরাজ্যে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের আঘাতে এই পর্যন্ত ছয় জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়ের আগে শতর্ক বার্তা হিসেবে ফ্লোরিডার ৩ লাখ ৭০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাদের এই শতর্ক বার্তা অনুসরণ করেননি।

গভর্ণর স্কট বলেন, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ১০ টি মিশন চালিয়ে ২৭ জন লোককে রক্ষা করতে সক্ষম হয়েছে।

গভর্নর রিক স্কট ফ্লোরিডা অঙ্গরাজ্যের লোকদের শতর্ক করে দিয়ে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবস্থার পরিবর্তন না হলে কেউ বাসস্থানে ফিরবেন না।

বুধবার আঘাত হানার সময় ঘূর্ণিঝড় মাইকেলের গতি ছিল প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ক্রমে দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে জর্জিয়ার ওপর দিয়ে বয়ে এখন তা নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোর কাছে রয়েছে।

ঘূর্ণিঝড় মাইকেলের ক্ষতি মোকাবিলায় চারটি অঙ্গরাজ্য—ফ্লোরিডা, অ্যালাবামা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সূত্র : বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft