
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সাব -রেজিষ্টার রেজিষ্টার পরিবারের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর সাব- রেজিষ্টার নুর মোহাম্মাদ শাহকে নৃশংসভাবে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পলাশবাড়ী সাব রেজিষ্টার অফিসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সাব- রেজিষ্টার জাহাঙ্গীর আলম মজুমদার, ,দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সরকার রানা, নকল নবীশ এসোসিয়েশনের সভাপতি শেখ শামসুজ্জামান হিটু , নকল নবীশ দলিল লেখক বৃন্দ ও অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।