1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এবার কি প্রযোজনায় নামছেন আলিয়া? - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

এবার কি প্রযোজনায় নামছেন আলিয়া?

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আলিয়া এখন অভিনয় জীবনের ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় অভিনয়ের পর এবার প্রযোজনাতেও নাম লেখাচ্ছেন ভাট পরিবারের এই সফল মুখ।

বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনীত আলিয়া ভাটের ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। পেরিয়েছে শতকোটি রুপি আয়ের মাইলফলক। শুধু তাই নয়, এর আগে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে আলিয়ার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে।

সম্প্রতি আলিয়া ভাটের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছিল। বলা হচ্ছিল, বাবা মহেশ ভাটের পথেই হাঁটছেন মেয়ে। প্রযোজক হয়ে তিনি আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়াদের কাতারেও চলে আসতেন। এ খবর ছড়ায় আলিয়া যখন বাবার প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস-এর কার্যালয়ে দুই থেকে তিনবার যাওয়া-আসা করেন।

তবে সরাসরি এ বিষয়ে আলিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই প্রযোজনায় নামছি না।’

প্রযোজনা নিয়ে কিছুদিন ধরে আলোচনায় থাকলেও অভিনয় নিয়ে বেশ ব্যস্ত আছেন এই অভিনেত্রী। সংক্ষিপ্ত বিশ্রাম শেষে আয়ান মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে শিগগিরই অভিনয় শুরু করবেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর। রণবীরের বিপরীতে এটাই হবে আলিয়ার প্রথম ছবি। এতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

এছাড়া জয়া আখতারের পরবর্তী ছবি ‘গলি বয়েজ’ ছবিতেও অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন রণবীর সিং। সূত্র: পিংক ভিলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft