1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করল তুরস্ক

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫ ব্যক্তির নাম এবং ছবি প্রকাশ করেছে তুরস্কের একটি পত্রিকা।

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কন্স্যুলেটের ভেতরে খোশোগিকে হত্যার পর তারা দেশটির ভূখন্ড ছেড়ে চলে যায়।

মঙ্গলবার তুরস্কের সাবাহ সংবাদ পত্র খাশোগির হত্যাকাণ্ডে জড়িত সৌদি নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে। পত্রিকাটি বলেছে, তারা দুটি ব্যক্তিগত বিমানে করে রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসে।

গত ২ অক্টোবর যেদিন খাশোগি সৌদি কন্স্যুলেটে প্রবেশ করে একই দিনে তারাও সেখানে প্রবেশ করে। এসব ব্যক্তি কন্স্যুলেটে যাওয়ার আগে এর কাছেই অবস্থিত দুটি আন্তর্জাতিক হোটেলে ওঠেন তারা। কন্স্যুলেটের অপারেশ শেষ করে ওইদিনই তারা তুরস্ক ত্যাগ করেন।

খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এসব সন্দেহভাজন ব্যক্তিকে তুরস্কের কর্তৃপক্ষ এখন খুঁজছে বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

এদিকে, এ ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একজন কর্মকর্তার ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন তিন ব্যক্তি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিরাপত্তা দেয়ার দায়িত্বে নিয়োজিত বিশেষ ইউনিটের সদস্য। এদের একজন সৌদি নিরাপত্তা বাহিনীর ফরেনসিক বিভাগের প্রধান বলেও ওই সূত্রটি জানিয়েছে।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছেন এবং নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির বিষয়ে অবিলম্বে যথোপোযুক্ত জবাব চাওয়া হয়েছে।

এরপর তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আয-জোবায়েরের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং খাশোগির নিখোঁজের ঘটনায় রিয়াদকে সতর্ক করেন।

সূত্র: ডেইলি সাবাহ নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft