1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

কক্সবাজারে সেমির লড়াইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরে বাংলাদেশ এখন নিজেদের টুর্নামেন্টের দর্শক। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে তাজিকিস্তান ও ফিলিস্তিন।

র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০০ আর বাংলাদেশ ১৯৩। কিন্তু খেলা দেখে মনেই হয়নি দুটি অসম শক্তির দল একে অন্যের মুখোমুখি। পুরো ম্যাচেই শারীরিকভাবে শক্তিশালী ফিলিস্তিনিদের বিপক্ষে চোখে চোখ রেখেছে খেলেছেন জামাল ভূঁইয়ারা। কিন্তু জিততে হলে যে গোল করতে হয়, সেটিই আবারও বুঝলেন খেলোয়াড়েরা।

ম্যাচের শুরুতে গোল হজম করে বেশ কয়েকবার ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু জীবন, সুফিলরা সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। গোল শোধে মরিয়া হয়ে অলআউট খেলে উল্টো ম্যাচের শেষ দিকে একটি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।

শুরুতেই বাংলাদেশের ওপরে বেশ চড়াও হয়েছিল ফিলিস্তিন। গোলরক্ষক আশরাফুল রানা দুটি ভালো সেভ না করতে পারলে তো তখনই ম্যাচ শেষ হয়ে যায়। কিন্তু অষ্টম মিনিটে আর পারেননি রানা। ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে দূরের পোস্টে হেড করে গোল করেন বালাহ।

বিরতিতে যাওয়ার আগে সেই গোল পরিশোধ করার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন জীবন। কিন্তু গোলপোস্ট ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিকেরা। কিন্তু তা সুযোগই হয়ে থাকল। উল্টো ৯৩ মিনিটে ব্যবধান ২-০ করেছেন সামেহ।

এই নিয়ে টানা দ্বিতীয়বার বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে বাহরাইন যুব দলের বিপক্ষে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছিল জামালদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft