1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

বগুড়া জেলায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, এই হামলায় তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, ঢাকার একটি আদালতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় রায় ঘোষণার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

বুধবার ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার ওই আদালত।

পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হামলার শিকার হয়। বাসটি বগুড়ার শাহজাহানপুর উপজেলায় মহাসড়কে পৌঁছার পর এটির ওপর পেট্রোল বোমা ছুড়ে মারা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেছেন, ‘আমরা জানতে পেরেছি কয়েকজন দুর্বৃত্ত শাহজাহানপুরে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে। এ সময় একটি বাসের ওপর তারা পেট্রোল বোমা ছুড়ে মারলে তিনজন যাত্রী আহত হয়েছেন’।

‘ঘটনাস্থল থেকে আমরা একজনকে আটক করেছি, যে জেলা যুব দলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদক’। হামলার পর বাসটিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়।

ওই বাসের একজন যাত্রী কাজী আইনুন নাহার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, রাস্তার ওপর ১৫/২০ ব্যক্তি লাঠিসোটা নিয়ে প্রথমে বাসটিতে থামানোর চেষ্টা করে। এরপর তারা বাসটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরে পেট্রোল বোমা ছুড়ে মারে।

এতে বাসটির সামনের দিকে বসে থাকা তিনজন নারী যাত্রীর শরীরে আগুন ধরে যায়। আহত আরেকজন যাত্রী মুনিরা বেগম বলেন, বাসের সামনে বসে ছিলাম। হঠাৎ করে কি যেন একটা ছুটে আসলো, এরপর আমার গায়ে আগুন ধরে গেলো। এরপর আর কিছু মনে নেই।

এর আগে ২০১৪ সালের বিতর্কিত সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আন্দোলনের সময় অনেক যানবাহনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছিল।

এসব হামলার জন্য বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে আসছে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলাও হয়েছে।

তবে বিএনপি ও জামায়াতের তরফ থেকে এসব হামলায় জড়িত থাকার অভিযোগ সবসময়েই অস্বীকার করা হয়েছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft