
মওদুদ আহমদ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো তথ্যউপাত্ত আদালতে উপস্থাপন না করা হলেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া অন্যকিছু বলার নেই।’
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলছেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। যখন তারেক রহমান দেশে ফিরে আসবেন, তখন অবশ্যই আমরা এই মামলায় আপিল করবো।’
‘আমরা আশা করেছিলাম, এই মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাবে। লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, হারিছ চৌধুরীসহ আমাদের তারেক রহমান কোনো অন্যায় করেননি।’
‘এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট না। যেই মামলায় খালাস হওয়ার কথা, সেই মামলায় তারেক রহমানের যাবজ্জীবন হয়েছে। আমরা অসন্তোষ প্রকাশ করছি।’
কিন্তু পলাতক অবস্থা থেকে দেশে ফিরে এসে তারেক রহমান আত্মসমর্পণ করবেন কিনা, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন এবং তিনি করবেন। সময়মতো আত্মসমর্পণ করবেন।’