1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গ্রেনেড হামলার রায় আদালতের কার্যক্রম শুরু

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

১৪ বছর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো গ্রেনেড হামলা মামলার রায় আজ বুধবার ঘোষণা করতে যাচ্ছেন আদালত। এ লক্ষ্যে সকালে ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

বহুল আলোচিত এই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রায়ের আগে ও পরে সারা দেশের সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়। তাদের নাজিমউদ্দিন রোডের অস্থায়ী আদালতের নিকটবর্তী পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে বিডিআর বিচারের জন্য তৈরি করা আদালতে রাখা হয়েছে।

২১ আগস্টের ওই হামলায় ভাগ্যক্রমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও তার দলের ২৪ জন নেতা-কর্মীর প্রাণ যায়। ওই হামলায় দলীয় কর্মী, সাংবাদিক, পুলিশসহ আরও কয়েক শতাধিক মানুষ আহত হন। ভয়াবহ এ হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলার বিচারকাজ শেষে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য হয়। রায় নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সব মহলে। রায় কী হবে, এটাই জানতে চায় সবাই।

বলা চলে আজ দেশের ১৬ কোটি মানুষেরই দৃষ্টি থাকবে নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতের দিকে।

হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ আসামি ৪৯ জন। এর মধ্যে তারেক রহমান, হারিস চৌধুরীসহ পলাতক ১৮ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft